শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ১২:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সান্তিয়াগো বার্নাব্যুতে আগের দেখায় তিন গোলের ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামেও হারল তারা। ২-১ গোলে সিটির মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে মাদ্রিদ ক্লাব ৫-১ গোলের অগ্রগামিতায় শেষ আটের খেলা নিশ্চিত করেছে। ফিরতি লেগে অবশ্য তীব্র লড়াইয়ের মুখে পড়েছে স্প্যানিশ ক্লাব। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে অধিকাংশ সময় ১০ জন নিয়ে খেলেও ২২টি শট নিয়েছে সিটি, লক্ষ্যে ছিল ৮টি। আর রিয়াল লক্ষ্যে সাতটি রেখে দুটি গোল আদায় করে নেয়।

ভিনিসিয়ুসের শট হাত দিয়ে ঠেকালে অধিনায়ক বার্নার্দো সিলভাকে হারায় সিটি। তাতে ২২তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোলমুখ খোলে রিয়াল। ব্রাজিলিয়ান তারকার গোলে দুই লেগ মিলে মাদ্রিদ চার গোলে এগিয়ে যায়। বেশ কিছু সুযোগ নষ্ট করার পর ৪১ মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটির ক্ষীণ আশা জাগে। দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। প্রায় এক মাস পর মাঠে ফেরেন ফরাসি তারকা। 

দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে খুব কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস। কোয়ার্টার ফাইনালে রিয়াল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার। প্রথম লেগে জার্মান ক্লাব ৬-১ গোলে এগিয়ে। আজ তারা দ্বিতীয় লেগ খেলবে। পাঁচ মৌসুমে এনিয়ে চতুর্থবার সিটি মাদ্রিদ বাধা পার হতে পারল না। দ্বিতীয় লেগে দারুণ খেললেও গত সপ্তাহের হারের মাশুল দিতে হলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।