শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ০৪:২৮ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: তৃতীয় দিনের সকালে সুবিধা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। সকালের আবহাওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পান পেসাররা। তবে সেটা কাজে লাগাতে পারেননি তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। দিনের প্রথম ঘণ্টা ভালোভাবেই পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন।

তবে ঘণ্টা দেড়েক পর বাভুমার পায়ের পেশিতে টান পড়ে। ৪৯ রানে ব্যাট করার সময় চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন প্রোটিয়া অধিনায়ক। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না পেলেও, দেখে মনে হয়েছে তার চোট খুব বেশি গুরুতর নয়। ইনিংসের শেষের দিকে আবারো ব্যাটিংয়ে আসতে পারেন তিনি।

বাভুমা রিটায়ার্ড হওয়ায় মাঠে আসেন উইয়েন মুল্ডার। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি এই অলরাউন্ডার। ৮৬তম ওভারে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ফিরতি ওভারে আবারো আঘাত হানেন তাসকিন। এবার তার শিকার মার্কো জানসেন।

তাসকিনের টানা দুই ওভারে উইকেট নেওয়ায় মোমেন্টাম বদলে যায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তাতে ১৫ রানের মধ্যে ৩ উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

৮৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৩৭৬ রান। তারা এখনও বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৩ উইকেট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।