শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে ভারত

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ১২:৪৩ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: চতুর্থ ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হওয়ার পর পঞ্চম ও শেষ ওয়ানডেতেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের বোলারদের তোপে ২০৯ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনিসহ বাকি বোলাররাও চেপে ধরেন ভারতকে। ফলে ২০৯ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এই ম্যাচ স্বাগতিকরা জিততে পারলে সিরিজ ড্র হবে। ক্রিশ্চিয়ান ক্লার্ক ছাড়া সবাই পেয়েছেন উইকেট।

তবে ভারতের ইনিংসে কোনো ব্যাটারই পায়নি অর্ধশতকের দেখা। সর্বোচ্চ ৪৬ করে রান করেন অক্ষর প্যাটেল ও ইশান কিষান। ইনিংসে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা ৭, বিরাট কোহলি ৫ ও ঋতুরাজ গায়কোয়াড় আউট হন ১৮ রানে। রোহিত ও কোহলি আউট হন ম্যাথু ফিশারের বলে আর ঋতুরাজকে ফেরান জ্যাকব ডাফি।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২২ রান করে আউট হন টিকনারের বলে। ১০০ রানের আগে ৮৬-তেই ৪ উইকেট হারায় তার দল। এরপর অক্ষর প্যাটেল দলীয় ১২১ রানে ব্রেসওয়েলের বলে আউট হলে পঞ্চম উইকেট হারিয়ে বসে ভারত। এরপর একে একে নামান ধির (২২), আকিব নবি (৫) ও যশ ঠাকুর (০) সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে। ১৬৬ রানে ৮ উইকেট হারায় অতিথিরা।

বাকি দুটি উইকেট নেন জ্যাকব ডাফি। ইশান কিষান ও আর্শদিপ সিং (১৪)। তাতে ২০৯ রানে অলআউট হয় ভারত। ১৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট পান জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। দুটি নেন ম্যাথু ফিশার ও সমান একটি করে ব্লেয়ার টিকনার ও মাইকেল ব্রেসওয়েল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।