শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৬   ০৪:৫৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

রোববার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল টোয়েন্টিফোরকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ দশমিক ২ ওভারে ৪৫ রানেই অলআউট হয় চ্যানেল টোয়েন্টিফোর। জবাবে মাত্র ৪ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন মাজহারুল ইসলাম। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। আর টুর্নামেন্টসেরা হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।

এর আগে সেমিফাইনালে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৩৯ রানে হারায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। অন্য সেমিফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে ১৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে চ্যানেল টোয়েন্টিফোর।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় বিসিবির পরিচালক, জাতীয় দলের সাবেক ক্রিকেটারসহ ডিআরইউ ও আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।