শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

২ জয় বাতিল হওয়ায় এশিয়ান কাপ থেকে ছিটকে গেল মালয়েশিয়া

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ১২:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ২০২৭ এশিয়ান কাপে ওঠার দৌড় থেকে ছিটকে পড়েছে মালয়েশিয়া। বাছাইপর্বে নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে তাদের দুটি জয় বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।সংস্থাটির অভিযোগ, মালয়েশিয়ার জাতীয় দলে এমন খেলোয়াড় খেলানো হয়েছে, যারা দেশটির প্রতিনিধিত্ব করার যোগ্য নয়। অর্থাৎ, এমন খেলোয়াড় খেলানো হয়েছে, যারা মালয়েশিয়া জাতীয় দলে খেলার অযোগ্য।

বাছাইপর্বে তৃতীয় রাউন্ডে নেপাল ও ভিয়েতনামের বিপক্ষে মালয়েশিয়ার জয় দুটি এএফসির শাস্তিমূলক রায়ে বাতিল করা হয়েছে। এতে ‘এফ’ গ্রুপে ভিয়েতনামের চেয়ে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে মালয়েশিয়া। আর একটি করে ম্যাচ খেলবে এই গ্রুপের মোট চারটি দল। অর্থাৎ গ্রুপের শীর্ষস্থান নিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার কোনো সুযোগ নেই মালয়েশিয়ার।

৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভিয়েতনাম টিকিট কেটেছে এশিয়ান কাপের।মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে ৫০ হাজার ডলার (৬১ লাখ ২৯ হাজার টাকা) জরিমানাও করেছে এএফসি। ৩০ দিনের মধ্যে এই জরিমানা শোধ করতে হবে। মালয়েশিয়ান ফুটবল ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি দিয়েছে।সেখানে তারা লিখেছে, এএফসির অফিশিয়াল কাগজপত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে।

এর আগে এ মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস) ফিফার দেওয়া শাস্তি আংশিক বহাল রাখে। ভুয়া নাগরিকত্বের নথি ব্যবহার করে মালয়েশিয়ার হয়ে খেলা সাত ফুটবলারকে ১২ মাসের জন্য শুধু অফিশিয়াল ম্যাচে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেন আদালত। সিএএস জানিয়েছে, ফিফার আরোপ করা ৩ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (৫ কোটি ৪৫ লাখ টাকা) জরিমানাও দিতে হবে মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে।

স্পেনের ক্লাব আলাভেসের সেন্টার ব্যাক ফাকুন্দো গারসেস নিষিদ্ধ হওয়া সেই সাত ফুটবলারের একজন। গত সেপ্টেম্বরে তাদের এক বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। তদন্তে উঠে আসে, ভুয়া কাগজপত্র ব্যবহার করে তাদের মালয়েশিয়ার হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনাম ও নেপালের বিপক্ষে খেলানো হয়েছিল।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।