শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে চোটে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত - ১৭ মার্চ, ২০২৬   ০১:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শুরুতেই দুই দলে লাগল চোটের ধাক্কা। নিউজিল্যান্ডের ইশ সোধির পর দক্ষিণ আফ্রিকার ব্যাটার জর্ডান হারমানও সিরিজ থেকে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকা তাদের এক্স-এ নিশ্চিত করেছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হারমান। ১৭ মার্চ সেডন পার্কে দুই দলের দ্বিতীয় ম্যাচের আগে তার সিরিজ শেষ হওয়ার ঘোষণা দিয়েছে প্রোটিয়া ক্রিকেট।

এক্স-এ দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ১৫ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান হারমান। মাঠ থেকে চলে যান তিনি, পরে আর ব্যাটিং করতে নামেননি। তাৎক্ষণিক স্ক্যানে উরুর পেছনের পেশী ছিঁড়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তার বিকল্প কারো নাম এখনও ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এর আগে নিউজিল্যান্ডের লেগস্পিনার সোধিও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন। তার বুড়ো আঙুল ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সিরিজ শুরুর আগের দিন বে ওভালে নেট সেশনের সময় আঙুলে আঘাত পান তিনি। অন্তত চার সপ্তাহ তাকে পুনর্বাসনে থাকতে হবে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অলআউট করে দক্ষিণ আফ্রিকা। তারপর মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।