শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ০২:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশে এসেও সুবিধা করতে পারল না পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজে সমতা ফেরানোর পর শেষ ম্যাচে লড়াই করে হারল তারা। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ, বিশেষ করে তানজিদ হাসান তামিমমে মনে ধরেছেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। ম্যাচ শেষে তামিমের ব্যাটিং নিয়ে প্রশংসা করে হেসন বলেছেন, ‘(তানজিদ) তামিম প্রথম ইনিংসে দারুণ খেলেছে। (সালমান আলী) আগা দ্বিতীয় ইনিংসে অসাধারণ করল। আজকে আমরা দুইটি দারুণ ইনিংস দেখেছি।’

তামিমের ব্যাটিং কৌশলে মুগ্ধ পাকিস্তান কোচ, ‘আমরা যেখানেই মিস করেছি, সেখানেই সে সুযোগ কাজে লাগিয়েছে। রান তোলার কোনো সুযোগ সে ছেড়ে দেয়নি। সোজা বলে সে তুলে মেরেছে। কিছুটা বাইরের বলে অফ সাইডে মেরে দিয়েছে। লাইন মিস করলেই সে তা কাজে লাগিয়েছে। স্পিনের বিপক্ষে দারুণ স্লগ সুইপ খেলেছে। ক্রিজের গভীরতা কাজে লাগিয়েছে। রিভার্সও খেলেছে। সব মিলিয়ে ভালো ইনিংস ছিল। ভালো স্কোরের ভিত গড়ে দিয়েছিল তার ইনিংস।’

পরে নিজ দল নিয়ে হেসন বলেছেন, ‘এটা নতুন ধাঁচের ওয়ানডে দল। ঘরের মাঠে এর আগে দুইটি সিরিজ জিতেছি আমরা। সেখানেও শাহীন (শাহ আফ্রিদি) নেতৃত্বে ছিল। আমরা এই সিরিজের দলে কিছু বদল এনেছি। তরুণদের দেখার সুযোগ ছিল। এই সিরিজে তারা ইতিবাচক ঝলক দেখিয়েছে।’

অধিনায়ক শাহীন আফ্রিদিকে নিয়ে প্রধান কোচ জানান, ‘সে ভালো করেছে। তরুণদের নিয়ে দল চালানো সহজ নয়। সে সবসময় ইতিবাচক ছিল। সবাইকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছে। কৌশলের দিক থেকেও স্মার্ট ছিল। নিজের পারফরম্যান্সও ভালো ছিল। সব মিলিয়ে তার ভালো সিরিজ গেল।’

নিজেদের বোলিং প্রসঙ্গে তার কথা, ‘আমার মনে হয় শেষ ৩৫ ওভারের বোলিং নিয়েই আমি খুশি। প্রথম ১৫ ওভারে কিছুটা এলোমেলো ছিলাম আমরা। পরের ৩৫ ওভারে খেলায় ফিরেছি। শেষ ১০ ওভারে গতির পরিবর্তন, রিভার্স কাজে লাগিয়েছি। ম্যাচটাও হাতের নাগালে ছিল। ওরা ৩২০ রান করে ফেললে আমাদের আর সুযোগ ছিল না। ভালো কিছু ব্যাপার ছিল। তারা সিরিজ জিতেছে ঠিক আছে, তবে আমাদের তরুণ কিছু তারকা দারুণ করেছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।