শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বিপিএলে চিটাগং দলের কোচিং স্টাফও চূড়ান্ত

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ০২:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসে তারা নারী বিপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি ভেন্যুতে মেয়েদের বিপিএল হওয়ার কথা থাকলেও নতুন করে বগুড়াও যুক্ত হয়েছে। 

এখন পর্যন্ত নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত দুই দল হলো–রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স। 

এবার চিটাগং দল তাদের কোচিং স্টাফও চূড়ান্ত করেছে। যেখানে হুমায়ন কবির শাহিন এবং রবিউল ইসলামকে কোচিং প্যানেলে রাখা হয়েছে। দুজনেই জাতীয় নারী দলের কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক এক অধিনায়ক। 

এদিকে ভেন্যু হিসেবে প্রথমে বলা হয়েছিল, মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে আসন্ন ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে নতুন করে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, এমনকি বিপিএলের উদ্বোধনী ম্যাচও সেখানে হবে। বিপিএলের খেলা উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ হবে প্লেয়ার্স ড্রাফট। 

বিপিএলে তিন ফ্র্যাঞ্চাইজিতে আইকন হিসেবে রাখা হবে জাতীয় দলের তিন ক্রিকেটারকে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। যেখানে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।