শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো

প্রকাশিত - ০৭ মার্চ, ২০২৬   ১২:৩১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দুয়ারে কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। রেকর্ড ষষ্ঠবারের মতো এই প্রতিযোগিতায় দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কিন্তু তার ভক্তদের কপালে ভাঁজ পড়েছে। প্রথম ধারণার চেয়েও বেশি গুরুতর তার হ্যামস্ট্রিং ইনজুরি। আল নাসর কোচ জর্জে জেসুস শুক্রবার বলেছেন এই কথা। গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোনালদো। পর্তুগাল অধিনায়ক চিকিৎসার জন্য মাদ্রিদে চলে গেছেন। 

৪১ বছর বয়সী ফেরার সময়সীমা জানায়নি আল নাসর। শনিবার নিওম এসসির বিপক্ষে হোম লিগ ম্যাচের আগে এনিয়ে তথ্য জানালেন জেসুস, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষানিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে করে।’

ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের অধীনে চিকিৎসা নেবেন রোনালদো। এই মাসের শেষ দিকে পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে তার সুস্থতার আশা করা হচ্ছে। ২৮ মার্চ আজটেকা স্টেডয়িামে পর্তুগাল খেলবে মেক্সিকোর বিপক্ষে। ৩১ মার্চ আটলান্টায় তারা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতার তালিকায় রোনালদো তৃতীয় স্থানে। ২১ গোল করেছেন তিনি। ২৪ গোল করে সবার উপরে আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। রোনালদোর দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। তাদেরকে এক পয়েন্টে পেছনে ফেলেছে আল আহলি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।