শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা আবারও বিশ্বকাপ জিতবে, বিশ্বাস মালিঙ্গার

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট না হলেও, সম্ভাবনাময় হিসেবেই ক্রিকেট বিশ্লেষকদের তালিকায় নাম ছিল সহ-আয়োজক শ্রীলঙ্কার। সুপার এইট নিশ্চিত করতে পারলেও এরপর আর বেশিদূর এগোতে পারেনি। পরপর দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকেও ছিটকে গেছে দাসুন শানাকার দল। এমন পারফরম্যান্সে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। 

তবে, দেশের ক্রিকেট ভক্তদের ধৈর্য ধরার এবং জাতীয় দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করা লাসিথ মালিঙ্গা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মালিঙ্গা লিখেছেন, ‘১৯৯৬ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর কিছু টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায় ছিল। চারটি বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট থাকলেও প্রকৃত সমর্থকরা কখনও দলকে ছেড়ে যায়নি।’

তিনি আরও লিখেছেন, ‘ভক্তদের সমর্থন ও বিশ্বাসই শেষ পর্যন্ত ২০১৪ সালের বিশ্বকাপ সাফল্যের ভিত গড়ে দেয়। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা ও সংগ্রামের পর আসা সেই শিরোপা প্রমাণ করেছে ধৈর্য, অধ্যবসায় ও খেলাটির প্রতি ভালোবাসা থাকলে সাফল্য ধরা দেয়। সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর ১২ বছর পেরিয়ে গেলেও আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে শ্রীলঙ্কা। তিনি আরও বলেন, ‘অসংখ্য জ্ঞানী ও নিবেদিত প্রাণ সমর্থক দলের সাথে আছে। পরবর্তী শিরোপা না আসা পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাবেন।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।