শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সেমিফাইনালে এক পা দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ৮৩ রানেই নেই ৭ উইকেট! এই দুরবস্থার পর ওয়েস্ট ইন্ডিজ ১০০ ছুঁতে পারে কি না, তখন এটাই ছিল দেখার বিষয়।তবে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড সবাইকে চমকে দিলেন। অষ্টম উইকেটে দুজনে গড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের রেকর্ড ৮৯ রানের জুটি। 

তাতে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।কিন্তু এইডেন মার্করাম, কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের বিধ্বংসী ব্যাটিং এই লক্ষ্যকেও মামুলি বানিয়ে ফেলল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখে জিতে গেল প্রোটিয়ারা। 

সুপার এইট পর্বে টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চলমান ভারত-জিম্বাবুয়ে ম্যাচে ভারত জিতলেই প্রোটিয়াদের শেষ চারে খেলা নিশ্চিত হবে।পরের ম্যাচে ছোট ব্যবধানে হারলেও ক্ষতি নেই। নেট রান রেটে গ্রুপের অন্য দলগুলোর চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠা এক রকম নিশ্চিত।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৮ (শেফার্ড ৫২*, হোল্ডার ৪৯, কিং ২১, এনগিডি ৩/৩০, রাবাদা ২/২২, বশ ২/৩১)।

দক্ষিণ আফ্রিকা: ১৬.১ ওভারে ১৭৭/১ (মার্করাম ৮২*, ডি কক ৪৭, রিকেলটন ৪৫*; চেজ ১/৪৬)।
 

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)।
দেশকন্ঠ/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।