শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হলে মাশরাফি-সাকিবকে স্বাগত: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশে ফেরেননি এই অলরাউন্ডার। একবার দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই পর্যন্ত গিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

এদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে নেই সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলাকালে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মিরপুরে তিনি বলেন, “আমিও একজন প্লেয়ার। সাকিব এবং মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও আকর্ষণ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। তারা যেন নিজেদের আইনজীবীর মাধ্যমে আইনগত প্রক্রিয়া মোকাবিলা করেন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “তারা যদি নিরপরাধ প্রমাণিত হয়ে দেশের মাঠে খেলতে আসেন, একজন ক্রীড়াবিদ হিসেবে আমি তাদের স্বাগত জানাব। মামলাগুলো মোকাবিলা করে সবকিছু প্রতিকার করে যদি মাঠে ফেরেন, আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।” তিনি ইঙ্গিত দেন, বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।