শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পর গার্দিওলার বার্তা: জীবন উপভোগ করো

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দুই ম্যাচ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষ দল আর্সেনালে সঙ্গে ম্যানসিটির ব্যবধান ছিল ৬ পয়েন্টে। সবশেষ ম্যাচে আর্সেনালের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে সেই ব্যবধান দুই পয়েন্টে নামিয়েছে সিটি। শিরোপার দৌড়ে এই জয়কে ‘বিশাল’ বললেন কোচ পেপ গার্দিওলা। পরের ম্যাচের আগের তিন দিন তিনি খেলোয়াড়দের জীবন উপভোগ করতে পরামর্শ দিলেন।

নিকো ও’রেইলি জোড়া গোল করেছেন। ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে নিউক্যাসেলকে হারিয়েছে তারা। স্টপেজ টাইমে কিপার জিয়ানলুইজি দোনারুম্মা একটি সেভ না করলে পয়েন্ট ভাগাভাগি করতে হতো। স্নায়ুযুদ্ধও করতে হয়েছে সিটিকে। গার্দিওলা বললেন, ‘এটা ছিল বিশাল। নিউক্যাসেল একটি অবিশ্বাস্য দল।’

এভাবেই বাকি ১১ ম্যাচে দলকে খেলতে দেখতে চান কোচ, ‘পরের ১১ ম্যাচে আমরা কিসের মুখোমুখি হতে যাচ্ছি, আজকের ম্যাচই দেখিয়ে দিলো। প্রত্যেক ম্যাচ এমন হবে, একটি যুদ্ধ। এখন আমাদের তিন দিন বিরতি আছে। আমি তাদের বলেছি, তোমরা এই তিন দিনে অনেক কাইপিরিনহাস ও ডাইকুইরিস পান করো, জীবন উপভোগ করো। তারপর ঠিকঠাক অনুশীলন করে লিডসে চলো।’

প্রিমিয়ার লিগের বাকি সময়টা খুব চ্যালেঞ্জিং হবে স্বীকার করলেন স্প্যানিশ কোচ, ‘আমি জানি এটি কতটা কঠিন হবে। শুধু পরবর্তী ম্যাচটি জেতো, এগিয়ে যাও এবং কখনো হাল ছেড় না। প্রিমিয়ার লিগে দশটি ম্যাচ অনেক। অনেক কিছু ঘটতে যাচ্ছে।’ ম্যাচের শেষ দিকে নিউক্যাসেল চাপ সৃষ্টি করলে পরিবেশ থমথমে হয়ে উঠেছিল। তবে গার্দিওলা মনে করেন দর্শকরাই সিটিকে তিন পয়েন্ট পেতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‘আজ আমাদের সমর্থকদের সাথে যে আবেগ ও সংযোগ ছিল তা এই মৌসুমের সেরা। প্রিমিয়ার লিগে আমাদের পাঁচটি ম্যাচ বাকি আছে এবং আমাদের সেই আবেগ প্রয়োজন।’ ম্যাচে জোড়া গোল করা ও’রেইলি বলেছেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি, আমাদের কেবল সামনে আসা প্রতিটি ম্যাচকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।