শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচের চাপ সামলানোর সূত্র দিলেন বাবর

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে না হবে না করেও মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচ, যাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। দুই দলের ওপর প্রত্যাশার চাপ। শ্রীলঙ্কার বোলিং গ্রেট চামিন্দা ভাস যেমন বললেন, এই ম্যাচে চাপ নিয়ন্ত্রণ করাই হবে গুরুত্বপূর্ণ ব্যাপার। পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সেই চাপ সামলানোর সূত্র বলে দিলেন।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাবরের। তার মতে, এই লড়াই ঘিরে প্রত্যাশা থাকে একেবারে ভিন্ন পর্যায়ে।

ইএসপিএনক্রিকইনফো-র প্রকাশিত এক ভিডিওতে বাবর বললেন, ‘দেখুন, আমরা যেমন আলোচনা করেছি, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উচ্চ উত্তেজনার হয়। পুরো বিশ্ব এতে জড়িয়ে থাকে— সব ভক্তরা, উভয় দেশ— এবং আপনি যেমনটা বললেন, মনে হয় যেন পুরো পৃথিবী দেখছে। এরপর এটি একটি ভিন্ন পর্যায়ে চলে যায় এবং প্রত্যাশাও সম্পূর্ণ আলাদা এক পর্যায়ে গিয়ে পৌঁছায়।’

বাবর টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছেন পাঁচবার। ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে তিনি সবাইকে শান্ত ও শিথিল থাকতে বলেছেন। বাইরের হইচইয়ে কান না দেওয়ার পরামর্শ তার। বাবর বললেন, ‘আমরা এই ধরনের বেশ কিছু ম্যাচ খেলেছি এবং আমরা শিখেছি যে, আপনি নিজেকে যতটা শান্ত ও শিথিল রাখবেন এবং বাইরের শোরগোল যত কম শুনবেন, ততই ভালো। আপনি যদি সোজাসাপ্টা এবং মনোযোগী থাকেন, তবে সেটি অনেক সাহায্য করে।’

নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক, ‘আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তরুণদের সাথেও কথা বলি এবং তাদের বলি যে হ্যাঁ, উত্তেজনা আছে। কিন্তু তুমি যত বেশি সহজ ও চাপমুক্ত থাকবে, সেটা তোমার জন্য ততই ভালো হবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।