শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কানদের হারিয়ে আসর শুরু বাংলাদেশের

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নারী এশিয়া কাপ রাইজিংস স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ নারী এ দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। অল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং করেছেন টাইগ্রেসরা। তাতে ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফা খাতুন ও সানজিদা আক্তার মেঘলা। তাতে পাওয়ার প্লেতে ৩৪ রান করতেই ২ উইকেট হারায় লঙ্কানরা।

মাঝের ওভারগুলোতে স্পিনাররা ভালো করেছেন। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর আগেই ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা। ডেথ ওভারে দুর্দান্ত ছিলেন লতা মন্ডল। এর আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১৯ বলে ১৭ রান করে শামিমা সুলতানা আউট হলে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ইশমা করেছেন ৩০ রান। তিনে নেমে শারমিন করেছেন ২৯ রান। এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।