শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টের ফাইনাল আজ

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় এই সময়ে বিকল্প আরেকটি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। গত বৃহস্পতিবার থেকে তিন দল নিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

টুর্নামেন্টে সবচেয়ে কমবয়সী ও সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল ইমার্জিং স্কোয়াডের দল দুরন্ত একাদশ।  এ ছাড়া ছিল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধূমকেতু এবং ‘এ’ দলের ক্রিকেটারদের নিয়ে দুর্বার দল।

ইতোমধ্যে তিন দলের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আড়াই কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্ট অবশ্য সেভাবে সাড়া ফেলতে পারেনি। একটি ম্যাচে ছিল কেবল উত্তেজনা। সেভাবে ছিল না খুব বেশি দর্শক। নাজমুলের দুর্বার একাদশ টুর্নামেন্টে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অপরদিকে লিটনের ধূমকেতু একটি জয় নিয়ে ফাইনালে উঠেছে। তরুণদের নিয়ে গড়া দুর্দান্ত একাদশ কোনো জয় পায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মূলত খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে এবং কিছুটা আর্থিক সুবিধা নিশ্চিত করতে বিশ্বকাপের সময় এই টুর্নামেন্ট আয়োজন করেছে। বিসিবি তিনটি গ্রুপে ভাগ করে দেয় ক্রিকেটারদের। বিশ্বকাপের দল নিয়ে গঠিত হয় ধূমকেতু একাদশ। তবে টুর্নামেন্টে তরুণদের কেউ তেমন ভালো করতে পারেননি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।