শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে কোন অবস্থানে ভারত

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আইসিসির সঙ্গে অচলাবস্থার অবসান হওয়ার আভাস মিলছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান। আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জোর দিয়ে বলেছেন, ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। ৯ ফেব্রুয়ারি এক বক্তব্যে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।

রাজিব বলেছেন, ‘আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই-এর কিছু বলার নেই।’  জিও টিভি গতকাল জানায়, পাকিস্তানের বোর্ড এই ইস্যু নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা পেতে সরকারের সঙ্গে আলোচনা করবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

লাহোর বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছিলেন। ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে এই বৈঠকে ছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নাকভি জানান, তিনটি দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।