শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সফল অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:১৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ২০২২ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন আশিকুর জামান। পরবর্তীতে খেলেছেন বিপিএলের দুই আসরে। এরপরেই বাঁধে বিপত্তি, ইনজুরিতে গত দুই বছর ধরেই মাঠের বাইরে রয়েছেন এই তরুণ পেসার। প্রথমে স্পাইনে পাওয়া চোট থেকে সেরে উঠেছিলেন আশিক। 

এরপর পান কনুইয়ের চোট। যে কারণে বছরখানেক ধরেই রয়েছেন মাঠের বাইরে। সবশেষ গত মাসে সেই চোটের চিকিৎসা করাতে বিসিবি কাতারে পাঠিয়েছিল তাকে। সেখানে রিপোর্ট অনুযায়ী ডাক্তারের পরামর্মে অপারেশন হয় চোটাক্রান্ত কনুইতে।  অপারেশন শেষে গত সপ্তাহের শেষ দিনে দেশে ফিরে এসেছেন আশিক। বিসিবি সূত্রে জানা গিয়েছে, সফল অস্ত্রোপচার হয়েছে তার। বর্তমানে শুরু হয়েছে পুনর্বাসন প্রক্রিয়াও। সবমিলিয়ে প্রথমে ৮ থেকে ১০ সপ্তাহ লাগবে সম্পূর্ণ ফিট হতে। সেক্ষেত্রে চলতি বছরের এপ্রিল থেকে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।