শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ না থাকায় ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৬   ০৪:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। পরে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা। যদিও আইসিসি সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল গেল (শনিবার) সন্ধ্যায়। বলেছে, বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা। অবশ্য বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টার কথা জানা গিয়েছিল। আজ জানা গেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে বাকি টুর্নামেন্ট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।