শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

হারল যুক্তরাষ্ট্র, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ ও নেদারল্যান্ডস

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৬   ১২:৪৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। নিজেদের কাজ আগেভাগেই করে রেখেছিল বাংলাদেশ। নেপালে গ্রুপ পর্বের চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সের ম্যাচও জেতে বাংলাদেশ। টানা পাঁচ জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে ছিলেন নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার দুপুরের ম্যাচে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারানোয় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের একসঙ্গে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস।আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর নামে বৃষ্টি। বৃষ্টি আইনে নেদারল্যান্ডস জিতে যায় ম্যাচ।

সুপার সিক্সে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান ৬ করে। রান রেটে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচে হারলেও সেরা চারে থাকা নিশ্চিত দুই দলের। এই প্রতিযোগিতা থেকে আরো দুই দল বিশ্বকাপে যাবে। সেই দৌড়ে এগিয়ে আছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। 

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের দশম আসর এটি। ২০১৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়মিত খেলছে বাংলাদেশ। প্রতিবারই কোয়ালিফাইং রান পার করে বিশ্বকাপে অংশ নিতে হয় টাইগ্রেসদের। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।