শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সাবালেঙ্কা

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ১০:৩১ এএম
webnews24
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচে ১৮ বছর বয়সী আমেরিকান উদীয়মান টেনিস তারকা ইভা জোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন আরিনা সাবালেঙ্কা। টানা দুই সেটে ৬-৩ ও ৬-০ গেমে জিতে সবার আগে সেমিফাইনালের টিকিট কাটলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

মেলবোর্ন পার্কের গরম আবহাওয়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে ছিলেন সাবালেঙ্কা। প্রথম সেটে দ্রুত ৩-০ লিড নেন তিনি। জোভিচ লড়াইয়ের চেষ্টা করলেও অভিজ্ঞতার ব্যবধানে সেটটি নিজের করে নেন সাবালেঙ্কা।

দ্বিতীয় সেটে আরও ভয়ংকর রূপে দেখা যায় সাবালেঙ্কাকে। শুরুতেই সার্ভ ব্রেক করেন। এরপর একের পর এক আক্রমণাত্মক শটে ম্যাচ দ্রুত শেষ করেন ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান।

ম্যাচ শেষে জোভিচের প্রশংসা করেন সাবালেঙ্কা। বলেন, স্কোরলাইন সহজ মনে হলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না। তরুণ প্রতিপক্ষ তাকে আরও ভালো খেলতে বাধ্য করেছে।

২০২৩ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা টানা চার বছরে তৃতীয় শিরোপার পথে এগিয়ে আছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ হবেন কোকো গফ অথবা এলিনা স্বিতোলিনা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।