শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বুলবুলরা

প্রকাশিত - ০৭ জানুয়ারি, ২০২৬   ০৩:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। আইপিএল থেকে টাইগার পেসারকে বাদ দেওয়াকে কেন্দ্র করে পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বিসিবি। গতকাল রাতে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। যেখানে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে, আজ (বুধবার) বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি কর্তাব্যক্তিরা। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের আরও ১৪ পরিচালক উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হয়েছে । অন্যান্যরা যুক্ত হতে পারেন জুম মিটিংয়ে। আজকের সভা অনুষ্ঠিত হবে ক্রীড়া উপদেষ্টার অফিসে। এজেন্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই হতে যাচ্ছে। মিটিং শেষেই হয়তো জানা যাবে আরও বিস্তারিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।