শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ডোপ টেস্টে পজিটিভ ভারতের ক্রিকেটার

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : উত্তরাখণ্ডের বাঁহাতি পেসার রাজন কুমার তিনটি নিষিদ্ধ ড্রাগ বা পদার্থের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। তিনি সর্বশেষ ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছিলেন। গতকাল (সোমবার) পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

ক্রিকেট বিশ্বে ডোপিংয়ের ঘটনা বেশ বিরল। এর আগে ২০১৯ সালে ভারতের হাই-প্রোফাইল ব্যাটার পৃথ্বী শ নিষিদ্ধ পদার্থ ‘টারবুটালিন’ সেবনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। তিনি আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যদিও তার দাবি ছিল যে তিনি ভুলবশত কাশির সিরাপে ওই পদার্থটি সেবন করেছিলেন।

২৯ বছর বয়সী রাজনের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্টানলোন ও মেটেনলোন পাওয়া গেছে। এছাড়া তার নমুনায় ক্লোমিফেন পাওয়া গেছে, যা সাধারণত নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ফিরে পেতেও এটি সাহায্য করে। ডোপিং রেকর্ডের দিক থেকে ভারতের অবস্থান বেশ উদ্বেগজনক। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ভারত টানা তিন বছর ডোপিং লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে ছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।