শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ বিসিসিআইয়ের

প্রকাশিত - ০৩ জানুয়ারি, ২০২৬   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভূ-রাজনৈতিক দ্বন্দের জেরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন না আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে নেওয়ার সুযোগ পাবেন কেকেআর কর্তৃপক্ষ। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের কথা জানিয়েছেন। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ভারত-বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব পড়েছে আইপিএলে। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার রেকর্ড। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর প্রকাশের পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মোস্তাফিজের চুক্তিকে ঘিরে বিতর্ক তৈরি হয়। উগ্রবাদী সংগঠনগুলো আইপিএলে মোস্তাফিজের অংশগ্রহণ বন্ধের দাবি জানাতে শুরু করে। এই দাবির পরিপ্রেক্ষিতে বিসিসিআই প্রাথমিকভাবে ‘অপেক্ষা করুন এবং দেখুন’ নীতি বজায় রেখেছিল।

সংবাদ সংস্থা এএনআই-এর সাথে এক আলাপচারিতায় সাইকিয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে যে যদি তারা কোনোপ্রতিস্থাপনের জন্য অনুরোধ করে, বিসিসিআই সেই প্রতিস্থাপনের অনুমতি দেবে।” 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।