শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকদের ভুল প্রমাণিত করেছে শান্ত : রাজিন সালেহ

প্রকাশিত - ২৮ ডিসেম্বর, ২০২৫   ০৪:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জয় দিয়ে বিপিএল শুরু করলেও পরের ম্যাচেই হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সবশেষ ম্যাচে গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এই হারে দলের ব্যাটারদের দায় দেখছেন রাজশাহীর সিনিয়র সহকারী কোচ রাজিন সালেহ। দ্বিতীয় ম্যাচের হার নিয়ে পরে রাজিন বলে, 'হ্যাঁ, দ্বিতীয় ম্যাচ আমরা হেরে গিয়েছি দুর্ভাগ্যবশত। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে আসলে মোমেন্টামটা ধরা খুব জরুরি ছিল। আমরা ব্যাটিংটাতে আসলে ওই মোমেন্টামটা ধরতে পারিনি।' 'আমাদের টপ অর্ডার একটু কলাপ্স করছে। ওখান থেকে কিছুটা অবদান পেলে আমাদের জন্য একটু ভালো হতো।'-যোগ করেন তিনি। প্রথম ম্যাচের জয় নিয়ে রাজিন সালেহ বলেন, 'আলহামদুলিল্লাহ, জয়ের শুরুটা তো অনেক ভালো হয়েছে। আমরা ১৯০ রান আমরা তাড়া করেছি এবং প্রথম ম্যাচটাই জয় হয়েছে।'

ঢাকার বোলিং আক্রমণের প্রশংসা করে রাজশাহী ওয়ারিয়র্সের এই কোচ বলেন, 'তাদের (ঢাকা) দুইটা পেস বোলার আছে, বিদেশি দুইটা পেস বোলার এবং স্লগে যারা বল করেছে খুবই ভালো বল করেছে। এজন্য হয়ত ম্যাচটা আমরা ধরতে পারিনি।' অধিনায়ক শান্তকে নিয়ে রাজিন সালেহ বলেন, 'আর শান্তর আসলে যে স্বাভাবিক খেলাটা, ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয় আসলে এটা নিতান্তই ভুল। ও প্রমাণ করেছে এবং ওর স্বাভাবিক যে ক্রিকেট খেলাটা ও আসলে খেলছে এবং সে পারফর্ম করছে।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।