শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন

প্রকাশিত - ২১ ডিসেম্বর, ২০২৫   ১২:১৬ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : যুব এশিয়া কাপের ফাইনালে বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুবাইর আইসিসি একাডেমি মাঠে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল টস হেরে আগে ব্যাট করতে নেমে সামির মিনহাজের অনবদ্য ১৭২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করে। জবাব দিতে নেমে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ভারতের যুবারা। তাতে ১৯১ রানের বিশাল ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানের যুবারা।

৩৪৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয়েছিল উড়ন্ত। ভৈভব সুর্যবংশীর তাণ্ডবে ২.১ ওভারেই তারা তুলে ফেলে ৩২ রান। কিন্তু এরপর যে তাদের উইকেট মিছিল শুরু হলো- সেটা ১৫৬ রানে অলআউটের মধ্য দিয়ে থামে। টেল এন্ডার দীপেশ দেভেন্দ্রান ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন। সুর্যবংশী করেন ১০ বলে ২৬ রান ১ চার ও ৩ ছক্কায়। এছাড়া খিলান প্যাটেল ১৯, অ্যারোন জর্জ ১৬ ও অভিজ্ঞান কুন্ডু করেন ১৩ রান।বল হাতে পাকিস্তানের আলী রেজা ৬.২ ওভারে ৪২ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইয়াম, আব্দুল সোবহান ও হুজাইফা আহসান।

তার আগে ৩১ রানেই প্রথম উইকেট হারালেও পরবর্তী ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহ পায় পাকিস্তান। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান মিনহাজের ব্যাটে। তিনি ৪৩তম ওভারে দলীয় ৩০২ রানের মাথায় আউট হন। যাওয়ার আগে ১১৩ বলে ১৭টি চার ও ৯ ছক্কায় ১৭২ রানের ইনিংস খেলে যান। এছাড়া আহমেদ হুসাইন ৫৬ ও উসমান খান খেলেন ৩৫ রানের ইনিংস। বল হাতে ভারতের দীপেশ দেভেদ্রান ১০ ওভারে ৮৩ রানে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল। ফাইনালে ১৭২ ও সব মিলিয়ে ৪৭১ রান করে ম্যাচ ও সিরিজ সেরা হন পাকিস্তানের সামির মিনহাজ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।