শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

রিশাদের অম্ল-মধুর দিন

প্রকাশিত - ১৮ ডিসেম্বর, ২০২৫   ১২:১৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিগ ব্যাশে নিজের অভিষেকে উইকেট না পেলেও রিশাদ হোসেন নিজের ছাপ রেখেছিলেন। দ্বিতীয় ম্যাচে তার ঝুলিতে যুক্ত হলো উইকেট। তবে সেই আনন্দের রেশ কেটে যায় রান খরচে।হোবার্ট হারিকেন্সের এই লেগ স্পিনার ৩ ওভারে দিয়েছেন ৩৩ রান। কোটার শেষ ওভার করতে পারেননি রিশাদ।

এদিকে, হেরেছে তার দলও। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে প্রথম পরাজয়ের স্বাদ পেল হোবার্ট। যদিও টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় ম্যাচ ছিল। আগে ব্যাটিং করে হোবার্ট ৯ উইকেটে ১৫৮ রান করে। জবাবে ২৪ বল আগে ৮ উইকেটের জয় নিশ্চিত হয় মেলবোর্নের।

রিশাদের বোলিংয়ের শুরুটা ছিল দারুণ। প্রথম ৯ বলেই আউট করেন মেলবোর্নের দুই ব্যাটসম্যানকে। তার প্রথম শিকার টমাস রজার্স। ছক্কা মারার চেষ্টায় লং অফে ক্যাচ দেন রজার্স। পরের ওভারে ফিরে রিশাদ আউট করেন জো ক্লার্ককে। প্যাডেল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন ক্লার্ক।  

কিন্তু ক্রিজে স্টয়নিস আসার পর এলোমেলো হয়ে যান রিশাদ। মুখোমুখি প্রথম বলেই চার মারেন স্টয়নিস। এরপর তৃতীয় ওভারে দুইটি চার ও ছক্কা উড়ান রিশাদের বলে। রিশাদের ওই ওভার থেকে আসে ১৯ রান। এরপর আর তাকে বোলিংয়ে আনেনি হোবার্ট হারিকেন্স।তবে, একটি জায়গায় রিশাদ তৃপ্ত হতেও পারেন। তার ২ উইকেট বাদে হারিকেন্সের হয়ে আর কেউ উইকেট নিতে পারেননি। বোলিংয়ের আগে ব্যাটিংয়ে সুযোগ মিলেছে রিশাদের। নয় নম্বরে নেমে ৩ বলে ৫ রান করেন ১টি বাউন্ডারিতে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।