শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

না-ও হতে পারে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশিত - ১৮ ডিসেম্বর, ২০২৫   ১২:৪০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যে শঙ্কা করা হচ্ছিল তাই হতে যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান না-ও হতে পারে। নিরাপত্তা শঙ্কায় বাতিল হতে পারে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। এখন পর্যন্ত যা খবর, ঢাকায় ২৪ ডিসেম্বর হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। এমনকি বিপিএলের শুরুর ভেন্যু সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান না করার পরিকল্পনা বিসিবির।

আগামী দুয়েক দিনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হবে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় নানা ইভেন্ট বাতিল হচ্ছে। এরই মধ্যে একাধিক বড় কনসার্ট বাতিল হয়েছে। হোটেল কিংবা ক্লাবে হচ্ছে সেসব অনুষ্ঠান।
বিপিএলের উদ্বোধনীতেও হবে দর্শক সমাগম। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আগের দিন সারাদেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।