শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের আলীকে অধিনায়ক হিসেবে পছন্দ না নোয়াখালী মালিকের

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিপিএলের আসন্ন দ্বাদশ আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তি বাড়ানো শুরু করেছিল। যদিও নিলাম শেষে তাদের দল নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। পরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। আসন্ন বিপিএলে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন নোয়াখালি ফ্র্যাঞ্চাইজির মালিকও। 

নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতনকে দলের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নে তিনি বলেন, 'জাকের আলী অনিককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। যেটা বাস্তবতা জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট আছে আমরা চেষ্টা করব তাদেরকে নেওয়ার (দেওয়ার অধিনায়কত্ব)। তবে অধিনায়ক হিসেবে তো দুই তিনটা চয়েজ আছে আমাদের। যেহেতু কোচ আছে খালেদ মাহমুদ সুজন। আমাদের একটা প্ল্যান আছে ওনাকে আমাদেরকে সাজেশন দেওয়ার আছে। আমাদের সৌম্য সরকারও আছে।'

২০২৬ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।