শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‌্যাংকিং : চার হারে আট ধাপ পেছাল বাংলাদেশ

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সর্বশেষ নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল। ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তিন মাস পর আজ প্রকাশিত নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে।  বাংলাদেশ নারী ফুটবল গত তিন মাসের মধ্যে চার ম্যাচ খেলেছে। চার ম্যাচের মধ্যে চারটিই হেরেছে। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হেরেছে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স খেলান। তার এই তত্ত্বের কারণে থাইল্যান্ডে বাংলাদেশ ৮ গোল হজম করে। দেশে ফেরার পর এ নিয়ে সমালোচনা হলেও তিনি অনড় থাকেন। আজারবাইজান ও মালয়েশিয়ার ম্যাচ বাংলাদেশের জন্য সুযোগ ছিল একশর নিচে  র‌্যাংকিং নিয়ে আসা৷ উল্টো বাটলারের হাই লাইন ডিফেন্সে বাংলাদেশে ঘরের মাঠেও দুই ম্যাচ হেরেছে। এতে আট ধাপ পেছাল। বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে। মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।