শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নিলামে যোগ দিতে জাতীয় দল ছাড়ছেন অস্ট্রেলিয়ার কোচ

প্রকাশিত - ১১ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে আছেন ডেনিয়েল ভেট্টরি। একই সঙ্গে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করছেন এই কিউই কোচ। এবার জাতীয় দলে কাজ করার চেয়ে হায়দরাবাদকে বেশি প্রধান্য দিচ্ছেন তিনি। অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু ১৭ ডিসেম্বর। তার আগের দিন আবু ধাবিতে আইপিএলের নিলাম। ফলে সংক্ষিপ্ত সফরে আবু ধাবি যাবেন ভেট্টরি। নিলামে অংশ নেবেন। নিলাম শেষে আবার অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন। আইপিএল নিলামে যোগ দেওয়ার জন্য অজি বোর্ডের থেকে অনুমতিও পেয়েছেন ভেট্টরি। এটাই প্রথম নয়, গত বছরের নিলামের সময়ও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন ভেট্টরি। তখন ভারতের বিপক্ষে টেস্ট খেলছিল অস্ট্রেলিয়া। ভেট্টরি অ্যাশেজের মাঝপথে দল ছাড়লেও, সেই কাজ করছেন না রিকি পন্টিং। তিনি অবশ্য কোচ নন, বিশ্লেষক হিসেবে অ্যাশেজে কাজ করছেন। তিনি সেভেন নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ। তারা পন্টিংকে অ্যাশেজের মাঝপথে আবু ধাবি যাওয়ার অনুমতি দেয়নি। ফলে পঞ্জাব কিংসের কোচ থাকতে পারবেন না নিলামের টেবিলে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।