শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে খেলতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশিত - ১০ ডিসেম্বর, ২০২৫   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্যাটার হায়দার আলীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেপ্টেম্বরে ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। এমনকি ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত হওয়ার পরও নিষিদ্ধ ছিলেন তিনি।পিসিবি বুধবার নিশ্চিত করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ৯ জনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে তারা। এদের মধ্যে আছেন হায়দার। বোর্ডের এক সূত্র বলেছেন, ‘২৩ জানুয়ারি পর্যন্ত খেলতে অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন। তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে। তবে বিষয়টি আদালতে পাঠানো কিংবা ক্রিকেটারকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর ম্যানসিটি পুলিশ এই মামলা বন্ধ করে দেয়। বিপিএলে খেলতে পিসিবির এনওসি পাওয়া অন্য খেলোয়াড় হলেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফাই ও এহসানউল্লাহ। তবে উমর আকমলকে এনওসি দেয়নি বোর্ড। সিদ্ধান্তে কারণ জানতে তিনি বোর্ডের কাছে আবেদন করেছেন, ‘আমি কারণ জানি না। কিন্তু খুব ভালো চুক্তি হারালাম। কারণ এনওসির জন্য বোর্ড আমার আবেদন খারিজ করে দিয়েছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।