শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদান, বেগম রোকেয়া পদকে সম্মানিত ঋতুপর্ণা চাকমা

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নারীর অধিকার ও অগ্রযাত্রার প্রতীক বেগম রোকেয়ার স্মরণে প্রতি বছর যে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, সেই মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেলেন দেশের নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। ক্রীড়া অঙ্গনে নারীদের দৃঢ় অবস্থান তৈরি ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মান লাভ করেন তিনি।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঋতুপর্ণার হাতে পদক তুলে দেন। রাষ্ট্রীয় এই সম্মান তার সাফল্যের পথযাত্রায় আরও এক উজ্জ্বল পালক যোগ করল।

ফুটবলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রিয় এই ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি লিখেছে, “নারী ফুটবলে ইতিহাস গড়া ঋতুপর্ণা চাকমাকে আন্তরিক অভিনন্দন। ক্রীড়া ক্ষেত্রে তার অসাধারণ অবদানের স্বীকৃতি ‘বেগম রোকেয়া পদক-২০২৫’ আমাদের গর্বিত করেছে। স্বপ্ন থেকে সংগ্রাম, আর সংগ্রাম থেকে সাফল্যের পথে ঋতুপর্ণার যাত্রায় বাফুফে সবসময় তার পাশে আছে।”

বাংলাদেশ নারী ফুটবলের উত্থানে ঋতুপর্ণার অবদান অসামান্য। তার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। গত বছর তারই গোলের সুবাদে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের মেয়েরা।ঋতুপর্ণার সঙ্গে আরও তিন নারী এ বছর সম্মাননা লাভ করেছেন। তারা হলেন- রুভানা রাকিব (নারীশিক্ষা-গবেষণা), কল্পনা আক্তার (নারী অধিকার-শ্রম 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।