শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নতুন দায়িত্বে তুষার ইমরান

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ০৫:১০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এবার ৬ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ২০২৬ বিপিএল। তবে আসর শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এদিকে বিপিএল টেকনিক্যাল কমিটির দায়িত্ব নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার সুমন সরে দাঁড়িয়েছেন।  এরপর জল্পনা-কল্পনার ডালপালা আরও মেলতে থাকে। তবে গতকাল গভীর রাতে চট্টগ্রাম রয়্যালস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘চট্টগ্রাম রয়্যালসের নজরে এসেছে, বিপিএলের দ্বাদশ আসর থেকে আমাদের নাম প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়েছে। স্পষ্টভাবে বলতে চাই, বিসিবি বা কোনো গণমাধ্যমকেই এমন ঘোষণা দেয়নি চট্টগ্রাম রয়্যালস।’ 

সেখানে আরো বলা হয়েছে, ‘দলের মূল মূল্যবোধ সবসময়ই সততা। আর তা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ম্যানেজমেন্ট ও অপারেশনাল সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন।’  একইসাথে বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জানিয়েছে, দলের ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার তুষার ইমরানকে। দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্থানীয় কোচ মমিনুল হক। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।