শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ রাউন্ডে প্রথম জয় ঢাকার

প্রকাশিত - ০৯ ডিসেম্বর, ২০২৫   ১২:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাতীয় ক্রিকেট লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ঢাকা বিভাগ ছিটকে গেছে। শেষ রাউন্ডের ম্যাচটি ঢাকা বিভাগের জন্য ছিল অনেকটাই নিয়ম রক্ষার।

আগের ছয় ম্যাচে পাঁচটি ড্র ও একটিতে হেরেছিল তারা। সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের দেখা পায় ঢাকা। চট্টগ্রাম বিভাগকে স্রেফ উড়িয়ে ইনিংস ব্যবধানে ম্যাচ জিতেছে তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংস এবং ১৯২ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঢাকা বিভাগ। ফলোয়নে পড়া চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ১৫৮, দ্বিতীয় ইনিংসে ১৯১ রান করে। এর আগে তিন সেঞ্চুরিতে ঢাকা বিভাগের রান ছিল ৬ উইকেটে ৫৪১। 

আশিকুর রহমান শিবলি ১০০, আনিসুল ইসলাম ১৮৬ এবং মার্শাল আইয়ুব ১৬৫ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিষেকে ১৮৬ রানের ইনিংস খেলা আনিসুল।

মিরপুরের উইকেট ১৪ উইকেটের সাক্ষী হয়েছে৷ ৬ উইকেটে ৯৪ রানে দিন শুরু করে চট্টগ্রাম। প্রথম সেশনে দেড় ঘণ্টা খেলাতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ৪ উইকেট হারায় ৬৪ রান যোগ করতে। ১৫৮ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে তারা।বল হাতে ঢাকার তিন পেসার রিপন মণ্ডল, সুমন খান ও সালাহউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।

৩৮৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ইয়াসির আলী রাব্বী, মাহমুদুল হাসান জয় ও ইরফান শুক্কুরদের ব্যাটিং ব্যর্থতায় ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সেখান থেকে নাইম হাসানের ৩৭ ও হাসান মুরাদের ৫৮ রানে পরাজয়ের ব্যবধান কমায় চট্টগ্রাম। 

দ্বিতীয় ইনিংসে রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন নাজমুল ইসলাম অপু।ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট পেয়েছে ঢাকা।  সব মিলিয়ে তাদের পয়েন্ট ১৯। 

এদিকে ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছিলেন মার্শাল। তার হাতে আজ সম্মাননা স্মারক তুলে দিয়েছে বিসিবি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।