শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ব্রাজিলের

প্রকাশিত - ০৮ ডিসেম্বর, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফুটবল নারী বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। গতকাল (রোববার) ফিলিপাইনের ম্যানিলার পাসিগ সিটির ফিলস্পোর্টস অ্যারেনাতে অনুষ্ঠিত ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা। ১৬ দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ৫ হাজার দর্শকের সামনে ব্রাজিল দাপট দেখায়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এমিলি গোলমুখ খোলেন। গত বছরের ফিফা সেরা নারী ফুটসাল খেলোয়াড় গোল্ডেন বলের পাশাপাশি টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জেতেন তিনি। সাত গোল ও দুই অ্যাসিস্ট তার। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আমানদিনহা। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট  আগে দেবোরা ভানিন তৃতীয় গোল করেন। ব্রাজিল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো। আর সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করা পর্তুগাল হলো রানার্সআপ।  এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্পেন ৫-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে। লরা কর্দোবা স্পেনের জয়ে দুই গোল করেন।ম প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল। ব্রাজিল কোচ উইলসন সাবোইয়া পর্তুগালের বিপক্ষে এই জয়কে শুধু একটি ট্রফি জয়ে সীমাবদ্ধ রাখতে চান না। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সত্যিই খুশি। খেলোয়াড়রা অসাধারণ, কোচিং স্টাফও চমৎকার। এই জয় একটি বড় ছাপ রেখে যাচ্ছে, কারণ এটি (দেশে) স্কুল, ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটসালকে আরও জনপ্রিয় করবে। তাতে করে আরও ভালো কোচ এবং খেলোয়াড় জন্মাবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।