শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ধীরগতির ব্যাটিংয়ের জন্য আউটের আগেই সাকিবকে তুলে নিলো এমআই

প্রকাশিত - ০৭ ডিসেম্বর, ২০২৫   ০৬:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) আজ এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। অভিষেকেই ব্যাটিংয়ে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না এই বাংলাদেশি অলরাউন্ডার। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে এমিরেটস।  ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস। দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম  দুর্দান্ত শুরু এনে দেন। ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।


তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব। তবে ধীরগতির ব্যাটিং করেছেন তিনি। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না। ফলে ২ চারে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকার সময় সাকিবলে তুলে নেয় দল। শেষদিকে রোমারিও শেফার্ড দুর্দান্ত ব্যাটিং করেছেন। ১০ বলে করেন অপরাজিত ৩১ রান। এ ছাড়া তাজিন্দার সিং ৮ বলে করেন ১৭ রান। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।