শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নির্বাচকের খোঁজে বিসিবি

প্রকাশিত - ০৪ ডিসেম্বর, ২০২৫   ০৫:৪৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। হান্নানের পদত্যাগের পরের সাত মাস গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক দায়িত্ব চালিয়ে নেন। পরে গেল সেপ্টেম্বর মাসে নতুন করে বিসিবি হান্নানের জায়গায় হাসিবুল হোসেন শান্তকে নির্বাচকের দায়িত্ব দেয়। নতুন করে শান্ত যুক্ত হওয়ায় নির্বাচক প্যানেলের সদস্য দাঁড়ায় ৩ জন। তবে সেটি বেশি দিন স্থায়ীত্ব লাভ করতে পারেনি। কেননা গত ২৭ সেপ্টেম্বরে নির্বাচকের পদ পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন করে রাজ্জাক এখন এইচপি বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

যে কারণে গেল দুই মাস ধরে গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত মিলে দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচক প্যানেলের। যেখানে নতুন করে আরেকজনকে যুক্ত করতে যাচ্ছে বিসিবি। ইতমধ্যে নতুন নির্বাচকের খোঁজে নেমে পড়েছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিয়োগ দিতে চায় বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম ঢাকা পোস্টকে জানিয়েছেন, 'যখনই নতুন কাউকে পেয়ে যাব তখনই নিয়ে নিব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন না বিষয়টা, ভালো পেলেই নিয়ে নিব।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।