শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ চলাকালে ধূমপান করলেন আর্জেন্টাইন কোচ

প্রকাশিত - ০৩ ডিসেম্বর, ২০২৫   ০৩:৩৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ফুটবল মাঠে চলছে তুমুল লড়াই। ম্যাচ কোনদিকে গড়াচ্ছে, বোঝা দায়। গ্যালারিতেও চাপা উত্তেজনা। এদিকে ডাগআউটে দাঁড়িয়ে স্নায়ুচাপের সঙ্গে যুদ্ধ করলেন কোচ। উসখুস করছেন তিনি। এক আর্জেন্টাইন ফুটবল টুর্নামেন্টে রেসিং ও টাইগারের মধ্যকার লড়াইয়ে কোচ গুস্তাভো কোস্তাসেরও একই অবস্থা। কিন্তু তিনি মাথা ঠান্ডা করতে যা করলেন, তা শাস্তিযোগ্য অপরাধ! রেসিং ও টাইগারের সেমিফাইনালে ওঠার লড়াই ছিল। ম্যাচটি গোলশূন্য থাকায় গড়ায় পেনাল্টিতে। উত্তেজনা তখন তুঙ্গে। রেসিং কোচ কোস্তাস টেনশন কমাতে ধূমপান করলেন।

নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি কোস্তাস। অবশ্য লুকিয়ে ধূমপান করতে চেয়েছিলেন আর্জেন্টাইন কোচ। বেঞ্চে গিয়ে বসে সহকারী কোচকে তার সামনে দাঁড়াতে বলেন, যেন আড়ালে ধূমপান করতে পারেন। কিন্তু ক্যামেরা ঠিকই তাকে খুঁজে পেয়েছে। সিগারেট বের করে তাকে টানতে দেখা গেছে।
ম্যাচ শেষে কোস্তাস উচ্ছ্বাসে ভেসেছেন। তার দল জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এখন দেখার অপেক্ষা, তাদের কোচের জন্য কোনো শাস্তির ঘোষণা আসছে কি না!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।