শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট নয়, ঢাকাতেই শুরু বিপিএল

প্রকাশিত - ০২ ডিসেম্বর, ২০২৫   ১২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : সিলেট পর্ব দিয়ে এবারের বাংলদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর এখন হচ্ছে না। অন্যবারের মতো ঢাকা পর্ব দিয়েই শুরু হচ্ছে দ্বাদশতম বিপিএল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বছরের শেষ সময়টা সিলেট পর্যটন মৌসুম হওয়ায় পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না। তাই আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে। গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা মিরপুরেই টুর্নামেন্ট শুরু করব।’

তাই ২০১৭ সালের পর বিপিএলের কোনো মৌসুম মিরপুরের পরিবর্তে সিলেটে শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল। এতে করে বিপিএলের শুরু এক সপ্তাহ পেছানোর পাশপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হওয়ার পর এক দিন বিরতি থাকবে বিপিএলে। এরপর ২৯ ও ৩০ ডিসেম্বর আবার হবে। আর আগামী ৩ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।