শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে দল পেলেন মাহমুদউল্লাহ-মুশফিক-মুমিনুল

প্রকাশিত - ৩০ নভেম্বর, ২০২৫   ১২:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিপিএল নিলামের প্রথম ডাকেই অবিক্রিত থাকার অস্বস্তিকর মুহূর্ত পার করতে হয়েছিল দেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মুমিনুল হককে। তবে দীর্ঘ অপেক্ষার পর সেই অনিশ্চয়তার অবসান হলো। দ্বিতীয় ধাপেই ঠিকানা মিলেছে তিন জনেরই।

নিয়ম অনুযায়ী প্রথমবার বিক্রি না হলে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরি থেকে নেমে ২২ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে ওঠার কথা ছিল মুশফিক ও মাহমুদউল্লাহকে। কিন্তু দুই সিনিয়র ক্রিকেটারের প্রতি সম্মান জানিয়ে বিপিএল কর্তৃপক্ষ সেই পথ বেছে নেয়নি। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্যই বহাল রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সেখানে মাহমুদউল্লাহ রিয়াদকে ৩৫ লাখ টাকায় দলে ভেড়ায় রংপুর রাইডার্স। অন্যদিকে মুশফিকুর রহিমকে একই ভিত্তিমূল্যে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

প্রথম ডাকেই উপেক্ষিত হওয়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও শেষ পর্যন্ত নতুন ঠিকানা পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরির ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে তাকে দলে টেনে নেয় সিলেট টাইটানস।

তাদের তিনজনেরই নিলাম-আনন্দ কিছুটা দেরিতে এলেও শেষ পর্যন্ত দল পাওয়া স্বস্তি এনে দিল বিপিএলের আলোচনার টেবিলে। তরুণদের ভিড়ে সিনিয়রদের অভিজ্ঞতা এবারের মৌসুমে কতটা মূল্য রাখে সেটা এখন দেখার অপেক্ষা মাঠের পারফরম্যান্সে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।