শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি চুক্তিতে তাসকিনের দলে পাথিরানা

প্রকাশিত - ২৯ নভেম্বর, ২০২৫   ০৫:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য নিলামে নাম দিয়েছেন মাথিশা পাথিরানা। বিপিএলের এই নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল। তবে তার আগেই অন্য এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন এই লঙ্কান পেসার। বিপিএলের কাছাকাছি সময়েই মাঠে গড়াবে আইএলটি-টোয়েন্টি। সেই লিগেই এবার দল পেয়েছেন পাথিরানা। এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

মূলত জেইডেন সিলসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পাথিরানাকে। এই ক্যারিবিয়ান পেসার আসর শুরুর আগেই ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে এবার পাথিরানার ওপর আস্থা রাখছে শারজাহ। একই দলের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে তাসকিনের সঙ্গে বল হাতে জুটি বাধতে দেখা যেতে পারে পাথিরানাকে।আইএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হবে ১০ জানুয়ারি থেকে। এদিকে বিপিএল শুরু হতে পারে ২৬ ডিসেম্বর থেকে।

এইচজেএস 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।