শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান

প্রকাশিত - ২৫ নভেম্বর, ২০২৫   ০৫:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আগামী মাসে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের মেয়েরা। আজ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেদিনই ঢাকা থেকে কক্সবাজার যাবে সফরকারীরা। কক্সবাজারে পৌঁছে পরের দুই দিন অর্থাৎ ১ ও ২ ডিসেম্বর, পাকিস্তান দল কক্সবাজার একাডেমী মাঠে অনুশীলন করবে।

দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। টানা ম্যাচের পর ৮ ডিসেম্বর দিনটি বিশ্রামের জন্য রাখা হয়েছে। ৯ ডিসেম্বর পাকিস্তান দল আবার অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর। পাঁচ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এবং প্রতিটি ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।