শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

দৃষ্টি প্রতিবন্ধী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছে ভারত

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শ্রীলঙ্কার কলম্বো পি সারা ওভালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোববার (২৩ নভেম্বর) শিরোপা জেতার লড়াইয়ে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। 

এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে নেপালকে ৫ উইকেটে ১১৪ রানে আটকে দেয় ভারত। এরপর মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রান তাড়ার ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রানে অপরাজিত ছিলেন ফুলা সারেন। এই ম্যাচে ভারতের দাপুটে পারফরম্যান্সের কাছে বেশ ভুগতে হয় নেপালকে। পুরো ইনিংসে মাত্র একটি বাউন্ডারির দেখা পায় নেপাল।

এর আগে শনিবার ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল, আর নেপাল পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে জয় লাভ করে ফাইনালের টিকিট কেটেছিল। ভারত ও নেপাল ছাড়াও অস্ট্রেলিয়া,পাকিস্থান,শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। 
পথরেখা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।