শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকদের টাকা এখনো দেয়নি খুলনা

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৪:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বিপিএলের ১২তম আসরের নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। তবে কোন পাঁচ দল খেলবে, সেটা নিয়ে এখনো চলছে কানাঘুষা। এবারের আসরে থাকছে না খুলনা টাইগার্স। তবু শিরোনাম হলো তারা। গত আসরের কয়েকজন ক্রিকেটারের টাকা এখনো পরিশোধ করেনি দলটি। এর মধ্যে রয়েছে দুই জন বিদেশি ক্রিকেটার। দলটির হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইলিয়াম বোসিস্টো। তবে তার পাওনার ৩০ হাজার ডলার এখনো দেয়নি খুলনা দল। এছাড়া আরেক বিদেশি অ্যালেক্স রসের ১০ হাজার ডলার বকেয়া রেখেছে তারা। 

এখনো পারিশ্রমিক পাননি দেশি পেসার মুশফিক হাসানও। আসরের শেষ দিকে ৪ ম্যাচ খেলেছিলেন তিনি। বল হাতে বেশ ভালো পারফর্মও করেছিলেন। যদিও একটি টাকাও মুশফিককে দেয়নি খুলনা দলটি। বেশ কয়েকবার কথা দিলেও পরিশোধ  করেনি কোনো টাকাই। দলটির সাবেক প্রধান কোচ তালহা জুবায়ের বলছিলেন, ‘মুশফিকের বিষয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেও সুরাহা হয়নি। কোনো টাকাই তাকে দেওয়া হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।