শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ১২:১৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : হ্যামিলটনের সেডন পার্কে সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬১ রানে ৩৬.২ ওভারে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। 

শুরু থেকেই আগ্রাসী ছিলেন ম্যাট হেনরি। গতি, সুইং আর নিখুঁত লাইন–লেংথে মাত্র ৯.২ ওভার বল করেই তুলে নেন ৪ উইকেট।তার শিকার আকিম অগাস্টে, কেইসি কার্টি, রস্টন চেজ এবং জেডেন সিলস। ওয়ানডেতে এটি তার ১৩তম চার উইকেটের শিকার।

হেনরির সঙ্গে তাল মিলিয়ে বল হাতে আলো ছড়ান মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি, দুজনই নেন ২টি করে উইকেট।
রস্টন চেজের ৩৮ ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি কিউই পেসঝড়ের সামনে।

১৬২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা নড়বড়ে শুরু করলেও দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিউজিল্যান্ড। মাঝে মার্ক চ্যাপম্যান খেলেন ৬৩ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস।শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের অপরাজিত ৪০ রানে ৩০ ওভার ৩ বলেই জয় তুলে নেয় কিউইরা। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।