শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৫:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। চার দিনের খেলা শেষ। জিততে আর চার উইকেট দরকার বাংলাদেশের, আর আয়ারল্যান্ডকে করতে হবে ৩৩৩ রান। আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফেরায় তারা। ২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়েন। কারমাইকেলকে (১৯) বিশের ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ।  ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর হাফ সেঞ্চুরি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্ফার ক্রিজে আছেন। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে খেলছেন। ৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান। তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত তিন উইকেট তার। দুটি পেয়েছেন মুরাদ। ১ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আর ৯ রান করতে পেরেছেন। ১১৯ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭ চার। নাজমুল হোসেন শান্ত এবার এক রানে আউট। মুমিনুল হক ও মুশফিকুর রহিম তারপর ক্রিজে দাপট দেখান। চতুর্থ উইকেটে এই দুজন ১২৩ রান যোগ করেন। মুমিনুল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করেন তিনি। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।