শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের জন্য ক্রীড়া উপদেষ্টার ২ কোটি টাকা বোনাস ঘোষণা

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৫   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন  : ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে ২ কোটি টাকা বোনাস দেবার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৮ নভেম্বর  জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ মোরসালিনের গোলে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এর মাধ্যমে ভারতের বিপক্ষে ২২ বছর পর বাংলাদেশ জয় তুলে নিল। এই ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে আসিফ মাহমুদ খেলোয়াড়দের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। এমন একটি ভিডিও ক্রীড়া উপদেষ্টা নিজের ভেরিফাইড পেজে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, খেলোয়াড়রা আসিফ মাহমুদকে ঘিরে আনন্দ উদযাপন করছে ও বোনাস বোনাস বলে চিৎকার করছে। এসময় ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের জন্য ২ কোটি টাকা বোনাসের ঘোষণা দেন। উপদেষ্টার তাৎক্ষণিক এই ঘোষণায় খেলোয়াড়দের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।