শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

একই বাসে চড়ে মাঠে গেলেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৯:২৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কায় দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে। সেখানেই খেলছে ভারত ও পাকিস্তান। গতকাল রোববার দুই দলের মধ্যকার খেলা ছিল। ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো সেই আগের মতো দৃশ্যই দেখা যাবে। কিন্তু খেলাশেষে দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে হাত মেলান। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরেছেন।

খেলা শেষে শুধু হাত মেলানোই নয়, একই বাসে চড়ে হোটেল থেকে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলঙ্কার টেলিভিশনেও সম্প্রচার করা হয়েছে। এই ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছিল পাকিস্তান। জবাবে ১০.২ ওভারে রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।