শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

কোচদের প্রশিক্ষণ দিচ্ছে বিসিবি

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের ক্রিকেটের মান মজবুত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে জাতীয় কোচ শিক্ষা কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ। সিলেটের পর এবার চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘লেভেল এ’ কোচিং কোর্স আয়োজিত হচ্ছে একাডেমী কোচদের জন্য।আজ সকালেই ১৫ নভেম্বর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেখানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরী। মোট ৩২ জন একাডেমী কোচ এই সেশনে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন সিনিয়র কোচ ওয়াহিদুল গনি ও গোলাম ফারুক সুরু, কোচ এমদাদ এমডু ও নাসিরউদ্দিন ফারুক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার। 

বিসিবি গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার বলেন, 'শুধু ক্রিকেট খেলা যথেষ্ট নয়। খেলাটির কৌশল, ইতিহাস এবং পরিবর্তনশীল চাহিদা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কোচদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করছি।'তিনি আরো বলেন, 'এই প্রোগ্রাম দেশের সব অঞ্চলে আরও টেকসই এবং জ্ঞানসমৃদ্ধ কোচিং স্ট্রাকচার গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য, প্রতিটি যুব খেলোয়াড় পায় প্রফেশনাল এবং মানসম্মত দিকনির্দেশনা।'

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (৪০০ রান)। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল তাদের সর্বোচ্চ। উপমহাদেশের দলগুলোর মধ্যে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ান্ডারার্সে ৪০০ রান করার কীর্তি গড়ল বাংলাদেশ।
মাঠের নাম বদলে এখন জাতীয় স্টেডিয়াম হয়েছে ঠিকই, কিন্তু ভাগ্যনির্ধারণী মুহূর্তে এসে দৃশ্যপট বদলায়নি একটুও। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল যখন টানটান উত্তেজনায়, শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে আরও এক গোলরক্ষকের ভুলে চুরমার হয়ে গেল স্বাগতিকদের স্বপ্ন।